পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাংলাদেশ শিক্ষক সমিতির সভা

ছবি
নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ শিক্ষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এ সভা হয়।  জেলা সভাপতি মোঃ আনোয়ার জাহানের সভাপতিত্বে সভায় সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ আসলাম কবীর, সদর উপজেলা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সভাপতি সাদিকুল ইসলাম ও সম্পাদক গোলাম রব্বানী, সদস্য মোঃ কামাল হোসেন, মুনির আহসান ও মুনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।  সভায় কেন্দ্রীয় কর্মসুচীর প্রতি একাত্মতা ঘোষনা এবং সমিতিকে গতিশীল রাখতে নানা সিদ্ধান্ত গৃহিত হয়।