পোস্টগুলি

গণধোলাইয়ের শিকার সাবেক মেম্বার!

ছবি
নিজস্ব প্রতিবেদক ছবি-সংগৃহিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে গণধোলাইয়ের শিকার হয়েছে সাবেক মেম্বার ফারুক হোসেন। পাতিহাঁস চুরির ঘটনায় শালিসে অভিযুক্তকে ছিনিয়ে আনতে গিয়ে জনগণের প্রতিরোধের মুখে পড়ে গনধোলাইয়ের শিকার হন ফারুক ও তার দলবল। তবে গণধোলাইয়ের কথা অস্বীকার করেছেন সাবেক মেম্বার ফারুক। ফারুক হোসেন দূর্লভপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং জগন্নাথপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে। স্থানীয় ও শালিসে থাকা একাধিক ব্যক্তি জানায়, খামারে কর্মরত এক কর্মচারীকে দিয়ে খামার থেকে পাতিহাঁস চুরি করাতেন সাবেক মেম্বার ফারুক। কয়েকমাস ধরে হাঁস হারিয়ে যাবার কারণ খুঁজতে গিয়ে খামারের মালিক কর্মচারীকে ধরে ফেলে। পরে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে শালিসে অভিযুক্ত ওই কর্মচারী জানায় সাবেক মেম্বার ফারুকের প্রত্যক্ষ মদদে সে পাতিহাঁস চুরি করতো।  কর্মচারীর এ জবানবন্দী জানতে পেরে ফারুক ও তার দলবল মটরসাইকেলযোগে শালিসে এসে হামলা চালায়। স্থানীয়রা পাল্টা আক্রমন করলে ফারুক মেম্বার ও তার দলবল গণধোলাইয়ের শিকার পয়ে উলঙ্গ অবস্থায় পালিয়ে যায়।  এবিষয়ে সাবেক মেম্বার ফারুক জানান, ওই কর্মচারীর নিকট...

বাংলাদেশ শিক্ষক সমিতির সভা

ছবি
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ শিক্ষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। রবিবার সকাল ১১টায় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এ সভা হয়।  জেলা সভাপতি মোঃ আনোয়ার জাহানের সভাপতিত্বে সভায় উপদেষ্টা কামাল হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ আসলাম কবীর, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিনুর রহমান, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, সদর উপজেলা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সভাপতি সাদিকুল ইসলাম ও সম্পাদক গোলাম রব্বানী, নাচোল উপজেলা সভাপতি মুঃ তাজাম্মল হক, সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহিম, সদস্য মোঃ কামাল হোসেন, মুনির আহসান, মোহাঃ মার্শাল ও মুনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।  সভায় কেন্দ্রীয় কর্মসুচীর প্রতি একাত্মতা ঘোষনা করে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করণের দাবীতে আয়োজিত কর্মসুচীতে অংশগ্রহনের লক্ষ্যে ১৭ মার্চ রওয়ানা দিবেন এবং সেখানে ৫দিন অবস্থান করবেন।  ২০ মার্চের পর জেলায় কর্মসুচী ঘোষনা দেয়ার সিদ্ধান্ত এবং সমিতিকে গতিশীল রাখতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। 

বাংলাদেশ শিক্ষক সমিতির সভা

ছবি
নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ শিক্ষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এ সভা হয়।  জেলা সভাপতি মোঃ আনোয়ার জাহানের সভাপতিত্বে সভায় সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ আসলাম কবীর, সদর উপজেলা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সভাপতি সাদিকুল ইসলাম ও সম্পাদক গোলাম রব্বানী, সদস্য মোঃ কামাল হোসেন, মুনির আহসান ও মুনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।  সভায় কেন্দ্রীয় কর্মসুচীর প্রতি একাত্মতা ঘোষনা এবং সমিতিকে গতিশীল রাখতে নানা সিদ্ধান্ত গৃহিত হয়। 

সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু আর নেই

ছবি
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেডিকাল কলজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্তায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ৪ বছর ধর তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। এর আগে তিনি দেশ ও বিদেশে চিকিৎসা গ্রহন করেছেন।  আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু জীবদ্দশায় বেশ সুনামের সাথে ৩৪ বছর সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। ১৯৮৮ সালে তৎকালীন সাপ্তাহিক সোনার দেশ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু হয় আব্দুল্লাহ আল মাহমুদ বাবলুর। এরপর ১৯৯১ সাল দৈনিক পদ্মার বাণীতে কাজ শুরু করেন তিনি। ১৯৯৪ সালে তিনি নিজেই প্রতিষ্ঠা করেন দৈনিক উপচার পত্রিকা। সাংবাদিক বাবলু ছিলেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক। পরবর্তীতে তিনি দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু শুধু সাংবাদিকতা নয়, তিনি রাজশাহী গেদাগাড়ী মাটিকাটা ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলপন। তিনি ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। রাজশাহী বেতারের বিভিন অনুষ্ঠান উপস্থাপনা করতেন। তার মৃত্যুত...

গোমস্তাপুরে ভোরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি
গোমস্তাপুর প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক ভোরের কাগজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রহনপুরস্থ ঘরনি চাইনিজ ও রেস্টুরেন্টে এ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ভোরের কাগজের গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা   মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহনপুর ষ্টেশন বাজার কল্যান বহুমূখি সমবায় সমিতির সভাপতি নাজমুল হুদা খাঁন রুবেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদসহ অন্যরা।  এসময় রহনপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন, রহনপুর ষ্টেশনবাজার কল্যান বহুমূখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবুসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

পল্লী বিদ্যুত

ভোলাহাট প্রতিনিধিঃ  ২০০৮ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান হিসেবে লাইসেন্স নিয়ে কাজ শুরু করেন এমাজউদ্দিন। তার পিতার নাম শুকুর(তেলী)। বাড়ী উপজেলার বজরাটেক কালিতলা গ্রামে। অভাব অনটনের সংসার। পিতা তেল বিক্রয় করে কোন রকম সংসার চালাতো। এমাজউদ্দিন ইলেকট্রিশিয়ান লাইসেন্স পেয়ে পল্লী বিদ্যুতের অসাধূ কর্মচারী কর্মকর্তাদের কৌশলে বাগে নেয়। শুরু হয় যোগসাযোসে অর্থ বাণিজ্য। কোন গ্রাহক বিদ্যুৎ সংযোগ নিলে আগে তার সাথে যোগাযোগ করতে হবে। তারপর অর্থ দেনদেনের দরকষাকষি ঠিকঠাক হলে ভাগ্যে মিলবে বিদ্যুৎ সংযোগ। এ ভাবে পল্লী বিদ্যুতের আবাসিক বিদ্যুৎ সংযোগে নিয়মানুযায়ী গ্রাহককে সাড়ে ৭শত টাকা লাগার কথা থাকলেও আদায় করতো ১০ হাজার টাকা করে। আর বাণিজ্যিক সংযোগে আদায় করতো ১২ হাজার টাকা করে। অতিরিক্ত অর্থ আদায়ে এমাজের দৌরাত্ম বেড়ে গেলে অতিষ্ঠ এলাকাবাসি পল্লী বিদ্যুতের উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়ে তার নামে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সরজমিন তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে ২০১৫ সালে তার লাইসেন্স বাতিল করেন কর্তৃপক্ষ। দিন কয়েক পর ঘুঁটির জোরে আবারও বাগিয়ে নেয় লাইসেন্স। শুরু হয় আবা...

বিদ্যালয় বন্ধ করে ছাত্রীদের নিয়ে এমপির প্রোগ্রামে প্রধাণ শিক্ষক

বিদ্যালয় বন্ধ করে প্রায় ৪ শতাধিক ছাত্রীদের নিয়ে কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হাজির থাকার অভিযোগ উঠেছে পারকৃষ্ণ গোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মেহেদী হাসানের বিরুদ্ধে। জানা যায়, শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাটের চামা এলাকায় স্থাপিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, অভিভাবক ও সুধী সমাবেশ কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ ) আসনের সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী এমপি। এই অনুষ্ঠানে পারকৃষ্ণ গোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল মেহেদী হাসান বিদ্যালয় বন্ধ করে শিক্ষক ও ছাত্রীদের নিয়ে সকাল ১০ টার সময় কলেজ চত্বরের অনুষ্ঠানে হাজির হন। ছাত্রীদের উপস্থিতির প্রায় ২ ঘন্টা পর দুপুর ১২ টায় প্রধান অতিথি মোহাঃ গোলাম রাব্বানী বিদায়, অভিভাবক ও সুধী সমাবেশে উপস্থিত হন। প্রধান শিক্ষকের ভয়ে প্রচন্ড গরমে প্রায় ৪ শতাধিক ছাত্রী প্যান্ডেলের নিচে অস্বস্থির মাঝে বসে থাকেন। নাম প্রকাশ না করার শর্তে ৭ম শ্রেনির এক ছাত্রী বলেন, কি হবে...