গোমস্তাপুরে ভোরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



গোমস্তাপুর প্রতিনিধিঃ

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক ভোরের কাগজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রহনপুরস্থ ঘরনি চাইনিজ ও রেস্টুরেন্টে এ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক ভোরের কাগজের গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা 
 মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহনপুর ষ্টেশন বাজার কল্যান বহুমূখি সমবায় সমিতির সভাপতি নাজমুল হুদা খাঁন রুবেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদসহ অন্যরা। 

এসময় রহনপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন, রহনপুর ষ্টেশনবাজার কল্যান বহুমূখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবুসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গণধোলাইয়ের শিকার সাবেক মেম্বার!