গণধোলাইয়ের শিকার সাবেক মেম্বার!
নিজস্ব প্রতিবেদক ছবি-সংগৃহিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে গণধোলাইয়ের শিকার হয়েছে সাবেক মেম্বার ফারুক হোসেন। পাতিহাঁস চুরির ঘটনায় শালিসে অভিযুক্তকে ছিনিয়ে আনতে গিয়ে জনগণের প্রতিরোধের মুখে পড়ে গনধোলাইয়ের শিকার হন ফারুক ও তার দলবল। তবে গণধোলাইয়ের কথা অস্বীকার করেছেন সাবেক মেম্বার ফারুক। ফারুক হোসেন দূর্লভপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং জগন্নাথপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে। স্থানীয় ও শালিসে থাকা একাধিক ব্যক্তি জানায়, খামারে কর্মরত এক কর্মচারীকে দিয়ে খামার থেকে পাতিহাঁস চুরি করাতেন সাবেক মেম্বার ফারুক। কয়েকমাস ধরে হাঁস হারিয়ে যাবার কারণ খুঁজতে গিয়ে খামারের মালিক কর্মচারীকে ধরে ফেলে। পরে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে শালিসে অভিযুক্ত ওই কর্মচারী জানায় সাবেক মেম্বার ফারুকের প্রত্যক্ষ মদদে সে পাতিহাঁস চুরি করতো। কর্মচারীর এ জবানবন্দী জানতে পেরে ফারুক ও তার দলবল মটরসাইকেলযোগে শালিসে এসে হামলা চালায়। স্থানীয়রা পাল্টা আক্রমন করলে ফারুক মেম্বার ও তার দলবল গণধোলাইয়ের শিকার পয়ে উলঙ্গ অবস্থায় পালিয়ে যায়। এবিষয়ে সাবেক মেম্বার ফারুক জানান, ওই কর্মচারীর নিকট...