বাংলাদেশ শিক্ষক সমিতির সভা
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিক্ষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। রবিবার সকাল ১১টায় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এ সভা হয়।
জেলা সভাপতি মোঃ আনোয়ার জাহানের সভাপতিত্বে সভায় উপদেষ্টা কামাল হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ আসলাম কবীর, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিনুর রহমান, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, সদর উপজেলা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সভাপতি সাদিকুল ইসলাম ও সম্পাদক গোলাম রব্বানী, নাচোল উপজেলা সভাপতি মুঃ তাজাম্মল হক, সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহিম, সদস্য মোঃ কামাল হোসেন, মুনির আহসান, মোহাঃ মার্শাল ও মুনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্রীয় কর্মসুচীর প্রতি একাত্মতা ঘোষনা করে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করণের দাবীতে আয়োজিত কর্মসুচীতে অংশগ্রহনের লক্ষ্যে ১৭ মার্চ রওয়ানা দিবেন এবং সেখানে ৫দিন অবস্থান করবেন।
২০ মার্চের পর জেলায় কর্মসুচী ঘোষনা দেয়ার সিদ্ধান্ত এবং সমিতিকে গতিশীল রাখতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন