সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু আর নেই
নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেডিকাল কলজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্তায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ৪ বছর ধর তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। এর আগে তিনি দেশ ও বিদেশে চিকিৎসা গ্রহন করেছেন।
আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু জীবদ্দশায় বেশ সুনামের সাথে ৩৪ বছর সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। ১৯৮৮ সালে তৎকালীন সাপ্তাহিক সোনার দেশ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু হয় আব্দুল্লাহ আল মাহমুদ বাবলুর। এরপর ১৯৯১ সাল দৈনিক পদ্মার বাণীতে কাজ শুরু করেন তিনি। ১৯৯৪ সালে তিনি নিজেই প্রতিষ্ঠা করেন দৈনিক উপচার পত্রিকা। সাংবাদিক বাবলু ছিলেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক। পরবর্তীতে তিনি দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু শুধু সাংবাদিকতা নয়, তিনি রাজশাহী গেদাগাড়ী মাটিকাটা ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলপন। তিনি ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। রাজশাহী বেতারের বিভিন অনুষ্ঠান উপস্থাপনা করতেন। তার মৃত্যুত রাজশাহী সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।
রাজশাহী সরকারী পিএন গার্লস স্কুলের সহকারী শিক্ষক মরহুম মাওলানা ইউনুস আলীর প্রথম পুত্র আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি মৃত্যুকাল স্ত্রীসহ দুই সন্তান রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর উপশহর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হয়। এরপর রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সামনে পশু হাসপাতাল সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন